Ostitter Ety ( অস্তিত্বের ইতি ) Song Lyrics

Ostitter Ety ( অস্তিত্বের ইতি ) Song Lyrics

Web-Admin
By -
0


Ostitter Ety ( অস্তিত্বের ইতি ) || Own Track ( 2016 ) || Bishorgo Kollol

 


রাতের কুয়াশার, অনুভবে গেছো কি  

আমি যে সেই রাতে, তাকে ভালোবেসেছি

ঐ যে সেই রাতে, তুমি ভুলে গেছো কি?

রিক্সায় পান্থপথে, মনে করতে পারছো কি?

আমি সেই তরঙ্গ, তোমার ছদ্মনামে

ঢেউয়ের কোনো অর্থে, তুমি ডাকতে আমাকে

 

তুমি দীর্ঘ ক'বছর, ছিলে আমারই নিঃশ্বাস

জানো আজও আমি করি, শুধু তোমাকে বিশ্বাস

তবুও এই বলে আমি, নিজেকে দিই আশ্বাস।

 

আমি তার গন্ধে মাতবো না

আমি তাকে মনেই করবো না

আমি তার চোখে তাকাবো না

আমি তাকে ছুঁয়েও দেখবো না

আমি তাকে ঘৃনাও করবো না

শুধু তাকে ভালোবেসে যাবো

 

আজও কুয়াশায়, আমি হাতড়ে ফিরি

মরীচিকায় শুধু তোমাকে দেখি

চোখের জল সে তো বড় অভিনেতা

এই আছে এই তো নেই অসহ্য ব্যাথা

ভেতরাটা পাথর করে দেওয়ার জন্যে

তোমাকে দিচ্ছি ধন্যবাদ প্রিয়তমা

 

রোজ এই বলে আমি নিজেকে দিই আশ্বাস

 

ভুল সে তো ভাঙবে কোনো একদিন

তুমি ফিরে আসবে কুয়াশার দিন

এসে তুমি খুঁজবে খুব সেদিন

আমি ঘুমবো চিরদিন

তবু আমি আসবো তোমার কাছে

এসে আমি বলবো ভালোবাসি

 

হয়তো তোমাকে নিয়ে গাওয়া এই গানে

আমার অস্তিত্বের ইতি হয়ে যাবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)