এক ফালি গ্রাম (Ek Phali Gram) – Song Lyrics

এক ফালি গ্রাম (Ek Phali Gram) – Song Lyrics

Web-Admin
By -
0



🎵 এক ফালি গ্রাম (Ek Phali Gram) – Song Lyrics

আমরা যারা ভালোবাসার কথা বলতে ভালোবাসি—তাদের জন্য একটি নতুন বাংলা গান “এক ফালি গ্রাম”
ভালোবাসা, স্মৃতি আর গ্রামীণ আবেশে ভরা এই গানটি যদি ভালো লাগে, সবার সঙ্গে ভাগ করে নিন এই ভালোবাসার এক ফালি





🎼 Credits

  • কণ্ঠ: শায়ন

  • কথা ও সুর: অভীক

  • গিটার, সঙ্গীতায়োজন, শব্দগ্রহণ: বিভুব্রত

  • মিক্সিং ও মাস্টারিং: সব্যসাচী পাল

  • ভিডিও: নম্রতা বালা

  • পোস্টার: শুভ্রা

  • সৌরভ কাঞ্জিলাল

  • নম্রতা

  • সাবটাইটেল: কৌশিক


📝 Lyrics / কথা

ঝরে যাওয়া শ্বাস
প্রিয় দুটো মাস
এ মিঠে বাতাস
পাখিদের হোক

ভিজে গেলে মন
কথোপকথন
অবাধ্য হয় চোখ

দূর থেকে তাই
পাহাড়ের গায়
মেঘেরা জড়ায়
গাছেদের ঘর

যাপনের দাগ
আলেয়া বেহাগ
কুড়োয় পথের অবসর

কাগজে রোদের রেখা ডুবে যাওয়া নাম
বুকেতে ফসল কাটে একফালি গ্ৰাম

জল ছুঁয়ে তার
মেঠো কবিতার
সীমারেখা পার
করেছে সকাল

লালনের সুর
নদীতে ঝুমুর
মাঝির গান বেসামাল

জমা কিছু ভুল
গুনেছে মাশুল
মুঠো ভরা ফুল
বাড়িয়ে দিও

শালবনে ডুব
যারা প্রিয় খুব
তাদের ফিরিয়ে নিও

কাগজে রোদের রেখা ডুবে যাওয়া নাম
বুকেতে ফসল কাটে একফালি গ্ৰাম


🏷️ Hashtags

#একফালিগ্রাম
#EkPhaliGram
#BanglaSong
#BanglaLyrics
#BanglaMusic
#NewBanglaSong
#IndieBangla
#BanglaPoetrySong
#LoveSong
#BengaliLyrics
#BanglaIndie



Post a Comment

0Comments

Post a Comment (0)